ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে উদ্বোধন হলো ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২২১ Time View

কেরানীগঞ্জে উদ্বোধন হলো ফাতাহ — ঢাকার কেরানীগঞ্জে ‘ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি’ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আধুনিক ও সৃজনশীল শিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ এবং বাস্তবমুখী জীবনদক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

১৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে একাডেমির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, শায়েখ সাদিকুর রহমান আজহারী, শায়েখ মোহাম্মদ আলী, শায়েখ মুস্তাফিজ রাহমানী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মাওলানা লুৎফর রহমান, শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, মাওলানা শিবলী নোমান ও ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা।

এছাড়া অনুষ্ঠানে আল কোরআন একাডেমি লন্ডনের পরিচালক হাফেজ মনির উদ্দিন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ মুশফিকুর রহমান, ক্বারী খুবাইব, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, ওস্তাদ সিদ্দিকুর রহমান সুমন, ওস্তাদ তাসনিম আলম, আলোকিত জ্ঞানীর পরিচালক সাইফুল ইসলাম এবং সংগীতশিল্পী মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক ও সাইমুম সাদী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থায় আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী জ্ঞান ও নৈতিকতা চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমের সাধারণ শিক্ষার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পৃথক হিফজ বিভাগও চালু করা হয়েছে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও স্পোকেন অ্যারাবিক চর্চার ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া বিজ্ঞান ও কম্পিউটারভিত্তিক ব্যবহারিক শিক্ষা, খেলাধুলা, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, রান্না, শিষ্টাচার এবং দৈনন্দিন জীবনদক্ষতা অর্জনের বিষয়গুলোও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

একাডেমির উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ ভর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এ সময় নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ আগ্রহী অভিভাবকদের সন্তানদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন এবং প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম সম্পর্কে বিস্তারিত জানার আহ্বান জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

কেরানীগঞ্জে উদ্বোধন হলো ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি

আপলোড সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬