ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্যাসিনো রয়্যাল’ এর ২০ বছর: বদলে যাওয়া জেমস বন্ডের গল্প

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

‘ক্যাসিনো রয়্যাল’ এর ২০ — জেমস বন্ডের পরিচিত জগৎ ও গল্প বলার ধরনে বড় পরিবর্তন এনেছিল ড্যানিয়েল ক্রেইগ অভিনীত ‘ক্যাসিনো রয়্যাল’। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি বন্ড সিরিজকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরেছিল। অ্যাকশন দৃশ্য, চরিত্রের উপস্থাপন এবং গল্পের বাস্তবধর্মী আবহ সবকিছুতেই ছিল ভিন্নতা। মুক্তির ২০ বছর পর ছবিটি ঘিরে পুরনো বিতর্ক আবারও সামনে এসেছে। প্রশ্ন উঠেছে, ‘ক্যাসিনো রয়্যাল’ কি বন্ড সিরিজকে নতুন জীবন দিয়েছিল, নাকি এই ছবির মধ্য দিয়েই শুরু হয়েছিল পরিচিত জেমস বন্ডের পরিবর্তন?

পরিচালক মার্টিন ক্যাম্পবেলের এই ছবিকে অ্যাকশন সিনেমার অন্যতম সেরা কাজ হিসেবে বিবেচনা করেন অনেকে। ইয়ান ফ্লেমিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি বন্ডের চেনা ফর্মুলা থেকে বেরিয়ে এসে চরিত্রটির শুরুর গল্প তুলে ধরে। ড্যানিয়েল ক্রেইগের বন্ড হিসেবে অভিষেকও ঘটে এ ছবির মাধ্যমে। পরবর্তী সময়ে তার অভিনীত পাঁচটি ছবির সম্মিলিত আয় দাঁড়ায় প্রায় ৩৯০ কোটি ডলার। তবে বক্স অফিসের সাফল্যের বাইরেও ছবিটির প্রভাব নিয়ে রয়েছে নানা মত।

বন্ডভক্তদের একাংশের মতে, ‘ক্যাসিনো রয়্যাল’ই ছিল ক্রেইগের সময়কালের শেষ ভালো ছবি। তাদের অভিযোগ, এরপর সিরিজটি ক্রমেই অতিরিক্ত গম্ভীর হয়ে ওঠে এবং হারিয়ে ফেলে বন্ড সিনেমার চিরচেনা আনন্দ। গ্যাজেট, সুন্দরী নারী, রসাত্মক সংলাপ ও পরিচিত গল্পের কাঠামো যেসব উপাদান দীর্ঘদিন ধরে এই সিরিজের আকর্ষণ ছিল, সেগুলোও গুরুত্ব হারাতে থাকে।

রেডিট ও এক্সে ক্রেইগের বন্ড ছবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ২০০৮ সালের ‘কোয়ান্টাম অব সোলেস’ নিয়ে হতাশা, ২০১২ সালের ‘স্কাইফল’ এর প্রশংসা, ২০১৫ সালের ‘স্পেক্টর’ নিয়ে অসন্তোষ এবং ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ এর বিদায়ী আয়োজন সবই ভক্তদের আলোচনায় বারবার ফিরে আসে।

কেউ কেউ প্রশ্ন তোলেন, ‘ক্যাসিনো রয়্যাল’ আদৌ প্রচলিত অর্থে বন্ড সিনেমা কি না। কারণ, ছবিটির অ্যাকশন দৃশ্যে ‘বর্ন’ সিরিজের প্রভাব স্পষ্ট। হাতাহাতি, কাছাকাছি দূরত্বে লড়াই এবং বাস্তবধর্মী অ্যাকশন ছিল ছবিটির অন্যতম বৈশিষ্ট্য।

বন্ডবিষয়ক পডকাস্ট ‘স্মার্শ পড’-এর উপস্থাপক এবং ‘থান্ডারবুক’ বইয়ের লেখক জন রেইনের মতে, ‘ক্যাসিনো রয়্যাল’ একই সঙ্গে বন্ড সিনেমা, আবার প্রচলিত ধারার বাইরের একটি চলচ্চিত্রও। তার মতে, এই ছবির মাধ্যমে ক্রেইগের সময়কালের বন্ড সিরিজ একটি নির্দিষ্ট গল্পের ধারাবাহিকতায় আটকে যায়। অথচ তিনি চাইতেন, আগের মতো নতুন বন্ড ও নতুন গল্প নিয়ে সিরিজ এগিয়ে যাক, যেখানে বজায় থাকবে পরিচিত জগৎ।

রেডিটে এক ভক্ত ‘ক্যাসিনো রয়্যাল’কে সর্বকালের সেরা বন্ড ছবি হিসেবে উল্লেখ করেছেন। আরেকজনের মতে, ছবিটি বন্ড সিনেমাকে সম্পূর্ণ ভিন্ন ঘরানায় নিয়ে গেছে। তবে অন্য এক ভক্তের অভিযোগ, এরপর থেকে বন্ডের প্রতিটি গল্পই তার অতীতের মানসিক আঘাত ও ব্যক্তিগত যন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে। এতে বন্ড হয়ে উঠেছেন রাগী, আকর্ষণহীন ও আনন্দহীন এক চরিত্র।

তবে এই সমালোচনার সঙ্গে একমত নন রোহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ‘দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব জেমস বন্ড স্টাডিজ’-এর সম্পাদক ইয়ান কিনেন। তার মতে, ‘ক্যাসিনো রয়্যাল’ পুরো বন্ড সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি।

২০০০ এর দশকের শুরুতে বন্ড সিরিজে পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছিল। পিয়ার্স ব্রসনান ‘গোল্ডেনআই’ (১৯৯৫) দিয়ে বন্ডকে নব্বইয়ের দশকের উপযোগী করে তুলেছিলেন। কিন্তু তার শেষ ছবি ‘ডাই অ্যানাদার ডে’ (২০০২) সিরিজের পরিচিত ধারাকে অনেকটাই অতিরঞ্জিত করে তোলে। অদৃশ্য গাড়ি এবং ম্যাডোনার গান ছবিটির বহুল আলোচিত উপাদান হয়ে ওঠে।

বন্ডের প্রচলিত ফর্মুলা তখন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সিরিজকে নতুনভাবে এগিয়ে নিতে প্রযোজক বারবারা ব্রকলি ও মাইকেল জি উইলসন ফিরে যান শুরুর গল্পে। তারা বেছে নেন ইয়ান ফ্লেমিংয়ের প্রথম বন্ড উপন্যাস ‘ক্যাসিনো রয়্যাল’।

১৯৫৩ সালে প্রকাশিত উপন্যাসটির প্রধান প্রতিপক্ষ ল্য শিফর। একটি কমিউনিস্ট সংগঠনের অর্থ জোগানদাতা এই চরিত্রকে উচ্চ বাজির ব্যাকারাট খেলায় মোকাবিলা করেন বন্ড। এ সময় ভেসপার লিন্ডের প্রেমে পড়েন তিনি। পরে জানা যায়, ভেসপার অনিচ্ছা সত্ত্বেও বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত তিনি আত্মহত্যা করেন।

হলিউডে জনপ্রিয় চরিত্রগুলোর অতীত ও শুরুর গল্প তুলে ধরার প্রবণতা এখন বেশ পরিচিত। বন্ডের ক্ষেত্রেও নতুন করে শুরু করার সিদ্ধান্তটি ছিল সময়োপযোগী। কারণ, সিরিজটি মাঝেমধ্যে অতিরিক্ত কল্পনানির্ভর হয়ে নিজের পরিচিত বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল। ‘ক্যাসিনো রয়্যাল’ সেই চরিত্রকে আবার বাস্তবতার কাছাকাছি নিয়ে আসে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

‘ক্যাসিনো রয়্যাল’ এর ২০ বছর: বদলে যাওয়া জেমস বন্ডের গল্প

আপলোড সময় : ০৩:২৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬