ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২.৭৯ শতাংশ বেড়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক — বাংলাদেশের তৈরি পোশাক খাত ইউরোপের বাজারে পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পোশাক রফতানি করে বাংলাদেশ ৬৪৩ কোটি মার্কিন ডলার আয় করেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।

রফতানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্পেনের বাজার। স্পেনে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের মোট রফতানি আয় বেড়েছে ১৭ কোটি ৪৫ লাখ ডলার, যার মধ্যে প্রায় ৯৮ শতাংশই এসেছে স্পেন থেকে।

বর্তমানে স্পেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। দেশটিতে যাচ্ছে বাংলাদেশের মোট পোশাক রফতানির ২২ দশমিক ৫১ শতাংশ। দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে থাকা জার্মানিকে পেছনে ফেলে স্পেন এই অবস্থানে এসেছে। তবে জার্মানির বাজারে রফতানি প্রায় স্থিতিশীল রয়েছে, অন্যদিকে ফ্রান্সে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬৪৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৬২৬ কোটি ডলার।

স্পেনের পাশাপাশি নেদারল্যান্ডসে পোশাক রফতানি ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ৪৬ লাখ ডলারে। পোল্যান্ডে রফতানি বেড়েছে ২ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৫৯ লাখ ডলার।

তবে ইউরোপের অন্যতম বড় বাজার ফ্রান্সে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৭ দশমিক ৮৭ শতাংশ। প্রথম চার মাসে দেশটিতে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১১ লাখ ডলারে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ মিলিয়ে রফতানি কমেছে ১ দশমিক ৩৪ শতাংশ, যেখানে রফতানির পরিমাণ ছিল ১৬০ কোটি ডলার।

চার মাসের হিসাব অনুযায়ী, স্পেন শীর্ষ বাজারে উঠে এলেও অক্টোবর মাসের হিসাবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ছিল জার্মানি। এ মাসে দেশটিতে ৩১ কোটি ৫৭ লাখ ডলারের পোশাক রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ।

অক্টোবরে স্পেনে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ২৯ কোটি ৯২ লাখ ডলারের, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ। একই সময়ে নেদারল্যান্ডসে রফতানি ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৭১ লাখ ডলারে।

রফতানিকারকরা মনে করছেন, দেশের ব্যবসায়িক ব্যয় কমানো সম্ভব হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে। এতে ইউরোপসহ বৈশ্বিক বাজারে রফতানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এদিকে, দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি নেমে এসেছে ৪ শতাংশের ঘরে। টানা চার বছর ধরে কমছে মূলধনি যন্ত্রপাতির আমদানিও। অন্যদিকে দেশে আসছে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স। অর্থনীতিতে নতুন করে ডলারের চাহিদা তৈরির মতো বড় চাপ না থাকলেও গত চার মাস ধরে বাড়ছে ডলারের বিনিময় হার।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করেছে ৪২ কোটি ডলার। বাজার সংশ্লিষ্টদের মতে, জ্বালানি আমদানির ব্যয় বাড়লেও ডলারের চাহিদা এতটা বেড়ে যাওয়ার কথা নয়।

এ অবস্থায় বাজারে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে দেশ থেকে নতুন করে অর্থ পাচার বাড়ছে কি না, সেটিও পর্যবেক্ষণে রাখা জরুরি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মোসাদ্দেকের অপরাজিত ১৩৭ রানে বড় সংগ্রহ ময়মনসিংহের

ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২.৭৯ শতাংশ বেড়েছে

আপলোড সময় : ০১:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬