খুলনা পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি — পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৫ পয়সা। এই তথ্য কোম্পানি সূত্রে জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ওসিএফপিএস) ঋণাত্মক ৪ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৭ পয়সা।
এছাড়া, পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোও একই দিনে তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন অনুমোদন করা হয়।
গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১২ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ওসিএফপিএস) ৩২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১১ টাকা ৪৬ পয়সা।
প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেডও তাদের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৯০ পয়সা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৫ পয়সা।
এই প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (ওসিএফপিএস) ৩ টাকা ২২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ টাকা ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১১৫ টাকা ৯৭ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে পিই রেশিও ছিল ৮ দশমিক ৪৫ পয়েন্ট, যা সপ্তাহ শেষে ৮ দশমিক ৩৫ পয়েন্টে নেমে এসেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারসও ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ পয়সা।
এছাড়া, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৭ টাকা ৪৯ পয়সা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কসও গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির শেয়ার প্রতি ৩৩ পয়সা লোকসান হয়েছে, যা গত বছর একই সময়ে ১৯ পয়সা লোকসান ছিল।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির অপারেটিং ক্যাশফ্লো ছিল মাইনাস ১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল মাইনাস ৫৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ১ পয়সা।
অনলাইন ডেক্স 
























