ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর মাসে দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২১৩ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি জানান, আসলে ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ‘আগামী ডিসেম্বর মাসে মনে হয় কেউ দেশে আসতে চাচ্ছে। আপনারা কি প্রস্তুত আছেন?’

তিনি আরও বলেন, ‘আগেরবার আমরা অনেক উদারতা দেখিয়েছি। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি। বিচার না পেলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।’ নাহিদ ইসলাম জানান, ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস এবং জনগণকে প্রস্তুত থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়জীবন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত ক্যারিয়ার গঠনের সময় নয়, বরং দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের সময়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবাসন, পরিবহন ও শ্রেণিকক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে আন্দোলন করা প্রকৃত ছাত্ররাজনীতির দায়িত্ব।’ অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নোবিপ্রবি শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হৃদয়ের রেকর্ড ভাঙায় আবেগী স্ট্যাটাস মুশফিকের

ডিসেম্বর মাসে দেশে ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

আপলোড সময় : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬