ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করলেন বিডা চেয়ারম্যান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

চাঁদপুরের হাইমচরের দুর্গম ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চরাঞ্চলে শিল্পায়নের নতুন দুয়ার উন্মোচন হবে এবং বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিডা চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেঘনা নদীবেষ্টিত ঈশানবালা চর পরিদর্শন করেন। এ সময় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের জন্য চরটির ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা পর্যালোচনা করা হয়।

বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, তারা ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করতে এসেছেন। সম্ভাব্যতা যাচাই শেষে সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। তাদের লক্ষ্য বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

হাইমচরের এই চর দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা ও শিল্পায়নের অভাবে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে রয়েছে। স্থানীয় অনেক মানুষ জীবিকার সন্ধানে অন্যত্র যেতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগকে স্থানীয় উন্নয়নের নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ঈশানবালা চর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য সম্ভাবনাময় এলাকা। এটি বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতির বিকাশ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নীলকমল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির হোসেন বলেন, ঈশানবালায় শিল্পায়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তারা চান, সম্ভাবনার এ উদ্যোগ দ্রুত বাস্তবে রূপ নিক।

পরিদর্শনকালে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জবাব দেয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই করলেন বিডা চেয়ারম্যান

আপলোড সময় : ০৪:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬