ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আব্দুল্লাহর অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। হাসনাত বলেন, বিএনপি ৭ নভেম্বরকে বিপ্লবের দিন হিসেবে উপস্থাপন করলেও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে মাঝে-মধ্যে গণ্ডগোল বলে ফেলছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের অপরাধ ও বিচার নিয়ে আলোচনা না করে তাদের পুনর্বাসন নিয়ে আলোচনা করছে। বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ একটি সফল আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, বর্তমান প্রজন্মকে একটি ওয়েলফেয়ার স্টেট দিতে না পারলে কেউ ঐতিহাসিক দায় থেকে মুক্তি পাবে না। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার রাষ্ট্র মেরামতের যাত্রা নষ্ট করেছে এবং বাংলাদেশ একটি ফিটনেসবিহীন গাড়ির মতো।

ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে চান না জানিয়ে হাসনাত বলেন, বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই এবং অর্থনীতিতে বিনিয়োগ নেই। তিনি সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতের কাঠগড়ায় না দাঁড়ানোর আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বিএনপি আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আব্দুল্লাহর অভিযোগ

আপলোড সময় : ০২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬