ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা সামান্তা শারমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের সমালোচনা করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, ছয় সদস্যের বৈষম্যবিরোধী লিয়াজোঁ কমিটি থেকে চার শতাধিক সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠনে যাদের অবদান রয়েছে, তাদের নিয়ে অপপ্রচার একটি বাজে নজির। তিনি উল্লেখ করেন, সামান্তা শারমিনের বিষয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা পূর্বের ঘটনার পুনরাবৃত্তি।

মাহফুজ আলম বলেন, লিয়াজোঁ কমিটি ও নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিরা না থাকলে এত দ্রুত একটি দল গঠন সম্ভব হতো না। তিনি বলেন, যারা দলের ভিত্তি গড়ে দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।

তিনি আরও বলেন, ‘কৃতজ্ঞতা না দেখাতে পারলে রাজনৈতিক সহাবস্থান ও ভালো চর্চার খাতিরে নীরব থাকুন।’

উল্লেখ্য, সামান্তা শারমিনের বাসা থেকে বস্তাভর্তি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি সামান্তা শারমিনের নয়। সামান্তা শারমিন ২৩ অক্টোবর এনসিপি ঘোষিত নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পান, যা তার আগের অবস্থান থেকে পদাবনতি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল লায়লা স্টাইলস, সন্তানের দায়িত্ব নিল প্রতিষ্ঠানটি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের পর মাহফুজের কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান

আপলোড সময় : ০১:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬