শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে। এসব কারখানায় শ্রমিকরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পুরো শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শিল্প পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।
সাভারের হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যে, শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিচ্ছেন। শিল্প পুলিশ জানায়, সাপ্তাহিক ছুটির দিনে জরুরি শিপমেন্টসহ বিভিন্ন প্রয়োজনে কিছু কারখানা খোলা রাখা হয়। আজও একই কারণে ৮৮টি পোশাক কারখানা চালু রয়েছে।
শিল্পাঞ্চল পুলিশ-১-এর এএসপি শোয়েব আহম্মেদ বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণত শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কারখানা বন্ধ থাকে, তবে জরুরি প্রয়োজন থাকলে কিছু কারখানা চালু রাখা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকদের দাবি ও অসন্তোষ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
অনলাইন ডেক্স 
























