ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির চিঠি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করলেন ইরানের নিরাপত্তাপ্রধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি বিশেষ ও গোপন বার্তা পাঠিয়েছেন। এই বার্তা নিয়ে মস্কোয় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত ক্রেমলিন প্যালেসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বৈঠকটি সম্পন্ন হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রেজায়ি বৈঠকের সময় খামেনির লিখিত বার্তাটি পুতিনের হাতে তুলে দিয়েছেন। তবে এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তেহরান ও মস্কো দীর্ঘদিনের বিশ্বস্ত সামরিক-রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, পুতিনের কাছে খামেনির এই গোপন বার্তা পাঠানো বিশ্ব রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

খামেনির চিঠি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করলেন ইরানের নিরাপত্তাপ্রধান

আপলোড সময় : ১২:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬