ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২০৫ Time View

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী দাবি করেছে যে, তারা হুথি গোষ্ঠীর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করেছে। একই সঙ্গে, তারা ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকেজো করার কথাও জানিয়েছে।

সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের অভিযানে সরকারি বাহিনী প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এসব তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, অভিযানে হুথিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা দুর্বল করতে বেশ কিছু যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে।

গত ৫ অক্টোবর রাজধানী সানা ও হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এই সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। তবে, এক মাস পেরিয়ে গেলেও বড় ধরনের অগ্রগতির পরিবর্তে সংঘাত এখন দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতির লড়াইয়ে রূপ নিয়েছে।

দুই পক্ষের মধ্যে পালটাপালটি হামলা ও সামরিক অবস্থান ধরে রাখার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

ইয়েমেনি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি

আপলোড সময় : ১২:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬