ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২২৪ Time View

রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সকাল ৯টার দিকে সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। তবে শ্রমিকেরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল, যার ফলে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই ধাপে ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া জানাল বিআরটিএ

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন

আপলোড সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬