ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১৩ Time View

কুড়িগ্রামের চিলমারীতে দেড় কোটি টাকার ব্যয়ে নির্মিত একটি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের নির্মাণে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের ১৩ জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ চলমান রয়েছে। মিলন নামে একজন, যিনি রাস্তার দেখাশোনার দায়িত্বে আছেন, বলেন, ‘সব জায়গায় যে খারাপ তা নয়, ভালো খারাপ মিশ্রণ আছে।’

মহুবর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনিয়ম করে আসছে। তিনি বলেন, ‘দিনের পর দিন কাজ ফেলে রাখায় আমাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

এলজিইডি বিভাগ জানায়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ‘বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করছে। তবে মেয়াদ শেষ হওয়ার পরও কাজ সম্পন্ন হয়নি।

চিলমারী উপজেলা উপ-প্রকৌশলী আতাউর রহমান জানান, ‘বালুর জায়গায় ডাস্ট দিয়ে রাস্তা খারাপ করেছে। ডাস্ট যেটা দেওয়া হয়েছে সেটা রিমুভ (সরানো) করানো হবে।’ উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) জগবন্ধু রায় বলেন, সরেজমিন না দেখে কিছু বলা যাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

Read Our AI Girlfriend Review for Top Platform Picks

কুড়িগ্রামে দেড় কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ০৪:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬