ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিরুদ্ধে নতুন কৌশল গ্রহণ করছে হুতি গোষ্ঠী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তারা যুক্তরাষ্ট্রের যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নাম ব্যবহার করে সৌদি আরবকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ধাপে ধাপে প্রকাশ করা এপস্টেইন-সংশ্লিষ্ট কিছু নথির ওপর নজর দিয়েছে হুতি গোষ্ঠী। এসব নথিতে উল্লেখ রয়েছে, সৌদি রাজদরবারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এপস্টেইনকে কাবার গিলাফের নকশা ও কাপড় দিয়ে সাজানো ট্যাপেস্ট্রি পাঠিয়েছিলেন।

হুতির প্রচারাভিযানে বিবৃতি, ভিডিও, গান, বক্তৃতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ব্যবহার করা হচ্ছে। এসব প্রচারের লক্ষ্য সৌদি আরবকে আঘাত করা। সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সমর্থন করে, যার সঙ্গে হুতিরা গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে।

চলতি গ্রীষ্মে যুদ্ধের তীব্রতা বাড়ার পর হুতির যোগাযোগ ও প্রচারাভিযান আরও গতি পেয়েছে। তারা নিজেদের বিদেশি প্রভাবের বিরুদ্ধে ইসলামের রক্ষক হিসেবে তুলে ধরছে। গত মাসে সৌদি আরব অভিযোগ করেছিল, হুতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মক্কাকে লক্ষ্যবস্তু করেছে, তবে গোষ্ঠীটি এ অভিযোগ অস্বীকার করেছে।

এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেছেন। তিনি ছিলেন ইহুদি মার্কিন নাগরিক। হুতি নেতা আবদুল মালিক আল-হুতির বক্তৃতায় প্রায়ই এপস্টেইনের প্রসঙ্গ উঠে আসে। হুতিদের এই কৌশল কিছু ক্ষেত্রে কার্যকর হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিহারে অবৈধ বাজি তৈরির সময় বিস্ফোরণে নিহত ৫, তদন্ত চলছে

সৌদি আরবের বিরুদ্ধে নতুন কৌশল গ্রহণ করছে হুতি গোষ্ঠী

আপলোড সময় : ১২:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬