রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত ‘মুখে ল’ গ্রুপের সদস্য মো. দিদার (২৭) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দিদার জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বাধীন ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। তিনি বর্তমানে মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন।
দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারির অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েবাজার বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অনলাইন ডেক্স 
























