ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামী মিলে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ’৯৬-এর মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন দাবি করেন, রাজশাহী সফর চলাকালে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্নাইপার দিয়ে হত্যার হুমকি সংবলিত এক যুবকের ফেসবুক পোস্টের পেছনে বিরোধীদলের ইন্ধন রয়েছে।

তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, ’৯৬ ও ’৮৬-তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘রাজশাহী সফর কালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কিনা খতিয়ে দেখা উচিত।’

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খাঁনের

আপলোড সময় : ০৪:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬