ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

চট্টগ্রামের আনোয়ারা থানার তৈলারদ্বীপ এলাকা থেকে ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি। ইয়াবা চালানটির আনুমানিক মূল্য ৮৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) তাদের আটক করা হলেও বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের নাম মো. সাকিব (১৯) এবং অন্যজনের নাম জাহিদুল ইসলাম (২০)। এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা ইয়াবার ব্যাপারে জানতে পেরে আনোয়ারা থানার তৈলার দ্বীপ সংলগ্ন সরকারহাট গরু বাজারের মেসার্স পেতান শাহ ষ্টোর এন্ড সাপ্লাইয়ার্স নামক দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

একপর্যায়ে একটি সবুজ রংয়ের নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টে আসলে এসআরবি সদস্যরা চালক সাকিব ও যাত্রী জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করেন। তারা স্বীকার করেন যে, তাদের ব্যবহৃত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে ইয়াবা ট্যাবলেট লুকানো আছে।

এসময় ইয়াবা চালানটি উদ্ধার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকসহ দুজনকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

চট্টগ্রামে সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬