ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শেষ হলো। দেবী দুর্গা স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে ফিরে গেলেন। আগামী শরতে তিনি আবার এই ধরণীতে আসবেন।

বুধবার সকালে আশুগঞ্জ মেঘনা নদীতে দুর্গা দেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা। এবারের দুর্গা দেবী ঘোড়ায় চড়ে এসেছিলেন এবং নৌকায় চড়ে ফিরে গেলেন।

নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দুর্গার প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। ভক্তরা নেচে-গেয়ে প্রতিমা বিসর্জন করেন। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা এই বছরের মতো শেষ হলো।

আশুগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নিতাই চন্দ্র বার্তা বাজারকে জানান, প্রতিমা বিসর্জনের মাধ্যমে আশুগঞ্জের ১৮টি মণ্ডপের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা তৎপর ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

আশুগঞ্জে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আপলোড সময় : ০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬