ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা দায়ের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

নেত্রকোনার মোহনগঞ্জে ভোরে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত সুজন চন্দ্র পালের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে তার বুক থেকে গুলি বের করা হলেও তিনি হাসপাতালে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। এ ঘটনায় তার স্ত্রী টুম্পা রানী পাল অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মোহনগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন টুম্পা রানী পাল। গত রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে সুজনকে গুলি করে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

টুম্পা রানী পাল বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে তার স্বামীর বুক থেকে গুলি বের করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা এখনও খারাপ। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, সুজন পালের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা দায়ের

আপলোড সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬