ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেটফ্লিক্সে চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের পুনর্গঠন চলছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিনকে বরখাস্ত করা হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার প্রায় তিন বছরের মাথায় এই পদক্ষেপ নেওয়া হলো।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, সপ্তাহান্তের শুরুতে তাকে আকস্মিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার তার সহকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে নেটফ্লিক্সে প্রায় এক হাজার কর্মী চাকরি হারান। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট কর্মকর্তা বেলা বাজরিয়াকেও বরখাস্ত করা হয়। এসব পরিবর্তনের মধ্যে ড্যান লিনের বিদায়কে নেটফ্লিক্সের পুনর্গঠন প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ড্যান লিনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের দায়িত্ব গ্রহণ করেন ড্যান লিন। তার সময়কালে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘এপেক্স’, ‘এমিলিয়া পেরেজ’, ‘হিয়ার কামস দ্য ফ্লাড’ এবং ‘দ্য ফার্দার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

নেটফ্লিক্সে চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত

আপলোড সময় : ১২:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬