ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করলেন এনায়েতুল্লাহ আব্বাসী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করেছেন ইসলামী বক্তা ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় অপরাধীদের শাস্তি হওয়া উচিত, তবে নিরীহ আওয়ামী লীগের সদস্যদের যেন কোনো ক্ষতি না হয়।

সোমবার (১৯ অক্টোবর) রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আওয়ামী লীগের সদস্যরা এখানে আছেন, যদিও কেউ দাবি করেন যে আওয়ামী লীগের কেউ নেই, তা মিথ্যা।

তিনি আরও বলেন, ‘খুনির শাস্তি হোক, কিন্তু নিরীহদের ক্ষমা করে দেওয়াই দেশের জন্য কল্যাণকর।’ বক্তৃতায় ইশরাক হোসেনের মাদকবিরোধী অবস্থানের প্রশংসা করেন তিনি, তবে পিস্তল উঁচিয়ে চলার পদ্ধতিকে সমালোচনা করেন।

এ সময় সাংবাদিকদের সমালোচনা করে আব্বাসী বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ইতিবাচক দিকগুলো প্রচার না করে নেতিবাচক বিষয়গুলো সামনে আনা হচ্ছে। তিনি সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিক’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

আব্বাসী রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, দেশে মাদকের বিস্তার মোকাবিলায় সামাজিকভাবে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে রাশেদ খানের অভিযোগ

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করলেন এনায়েতুল্লাহ আব্বাসী

আপলোড সময় : ০৩:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬