কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন এবং তাকে তিনটি খাসি উপহার দেন। মোসলেম মোল্লা দাবি করেছেন, এ-সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে।
তিনি অভিযোগ করেছেন যে, অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। অভিযুক্ত রমিজ উদ্দিন লন্ডনীর মোবাইলে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেছেন, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং ভিডিওটিও তাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, রমিজ উদ্দিন লন্ডনীকে ১১ অক্টোবর মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
অনলাইন ডেক্স 

























