ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের ঝলক, তবে শিরোপা হাতছাড়া আটলান্টা ফায়ারের

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

ফাইনালের মঞ্চে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। শুরুতে ব্যাট হাতে দুটি ছক্কা হাঁকিয়ে সেই স্বপ্নে রংও ছড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত শুরুর ঝলক ধরে রাখতে পারেননি তিনি। আটলান্টা ফায়ারের দলটি প্রাইম গ্ল্যাডিয়েটর্সের কাছে ২৪ রানে পরাজিত হয়ে রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করেছে।

গত রাতে ফাইনালে সাকিবের পারফরম্যান্স ছিল দুই বিপরীত চিত্রের। বল হাতে তিনি শুরু থেকেই ছন্দ খুঁজে পাননি। ইনিংসের তৃতীয় ওভারে এসে প্রথম ওভারেই ১৬ রান দেন। দ্বিতীয় ওভারে কিছুটা নিয়ন্ত্রণ ফিরে পেলেও উইকেটের দেখা পাননি। ১১তম ওভারে খরচ করেন মাত্র পাঁচ রান, কিন্তু শেষ দিকে আবারও খরুচে হয়ে ওঠেন।

বিশেষ করে ১৭তম ওভারে দুটি ছক্কা হজম করে ১৭ রান দেন সাকিব। সব মিলিয়ে চার ওভারে ৪৭ রান খরচ করেও কোনো উইকেট পাননি। টি-টোয়েন্টির ফাইনালে এমন বোলিং দলের জন্য বড় ধাক্কা।

অন্যদিকে, প্রাইম গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাথু ট্রম্পটের বিধ্বংসী সেঞ্চুরিতে দলটি ২০৭ রানের বড় সংগ্রহ পায়। আটলান্টা ফায়ারের সামনে লক্ষ্য দাঁড়ায় ২০৮ রান। সাকিব শুরুতে দুটি ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরু করেন, কিন্তু ১০ বলে ১৫ রান করে তিনি ফিরে যান।

সাকিবের বিদায়ের পরও ম্যাচে ফেরার সুযোগ ছিল আটলান্টা ফায়ারের, কিন্তু অন্য ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তাদের ইনিংস ১৮৩ রানে থামে। ফলে ২৪ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে প্রাইম গ্ল্যাডিয়েটর্স।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় নিচ্ছে মা দুর্গা

সাকিবের ঝলক, তবে শিরোপা হাতছাড়া আটলান্টা ফায়ারের

আপলোড সময় : ০৩:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬