দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা দুর্নীতি বন্ধ করতে বলছেন, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। অনেক শিক্ষার্থী মাদকের দিকে ঝুঁকছে, তাদের ফিরিয়ে আনতে হবে।
নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বশীলদের আচরণ নিয়েও সতর্ক করেন তিনি।
অনলাইন ডেক্স 
























