ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের অনুমোদন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে। রোববার (১৮ অক্টোবর) এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক জানায়, ২০২৫ সালের ২০ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। অভিযোগ রয়েছে, তিনি মিথ্যা তথ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি ও সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায় করেছেন।

দুদকের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পুতুল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার মিথ্যা তথ্য দেন। এই তথ্যের ভিত্তিতে তিনি ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন।

তদন্তে আরও বলা হয়, সিভিতে দেওয়া তথ্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে চাপ প্রয়োগ করা হয় এবং প্রয়োজনীয় নথি যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়েই তথ্য পাঠানো হয়। এর ফলে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, সায়মা ওয়াজেদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়েল তৈরি বা রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশ না নিয়েও মিথ্যা দাবি করেছেন। তিনি দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিলের অনুমোদন

আপলোড সময় : ১২:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬