ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনন্য: রাষ্ট্রপতি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার (১৮ অক্টোবর) রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন।

রাষ্ট্রপতি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, পূজার মূল দর্শনের সঙ্গে বাংলাদেশের মানুষের অসুরের বিরুদ্ধে বিজয়ের বিষয়টি জড়িত।

তিনি উল্লেখ করেন, অতীতেও বাংলাদেশে অসুরের আবির্ভাব হয়েছে এবং এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের পরাজিত করেছে। রাষ্ট্রপতি বলেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে অসুরের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছিল।

পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।

রাষ্ট্রপতি ভবিষ্যতে নিরাপত্তাব্যবস্থা আরও স্বাভাবিক ও শিথিলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন, যাতে পূজা উদযাপনের জন্য অতিরিক্ত কঠোর নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন না হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

হানি সিংকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে অনন্য: রাষ্ট্রপতি

আপলোড সময় : ০২:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬