ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২১৪ Time View

বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পেয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা জানানো হয়। বামং খিয়াং মিংলেন প্রধানমন্ত্রীর পছন্দের সাতজনের মধ্যে স্থান পান।

বান্দরবানের থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়টির পরিচালনা ও সহকর্মীদের বেতন জোগাতে নিজেই ইঞ্জিনচালিত নৌকা চালান।

গণমাধ্যমে তার এই অবদান উঠে আসার পর গত ২৮ জুন জাতীয় সংসদ অধিবেশনে তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২০২০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ৫৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না, ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সংকট দেখা দেয়।

বামং খিয়াং মিংলেন ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে নৌকা চালিয়ে আয় করেন এবং সেই আয় দিয়ে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করেন। ১০২ গুণী শিক্ষকের প্রত্যেককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

আপলোড সময় : ০৫:৫৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬