ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের ইউপি সদস্যের বাড়িতে আবারও চুরি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

বরিশালের গৌরনদীতে সংরক্ষিত এক ইউপি সদস্যের বাড়িতে ফের চুরির ঘটনা ঘটেছে। রোববার (০৪ অক্টোবর) রাতে খাঞ্জাপুর ইউনিয়নের ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার এসআই সাইফুল ইসলাম সোমবার (০৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন। ইউপি সদস্যা হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবার রোববার রাতে বরিশাল শহরের বাসায় ছিলেন। এ সুযোগে চোরেরা বসতঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

হেলেনা আক্তার জানান, চোরেরা ঘরে থাকা পানির মোটর, এলইডি টেলিভিশনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়। সোমবার সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখে তাকে খবর দেন। পরে বাড়িতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি।

এটি প্রথমবার নয়, এর আগে গত ১৪ জুলাই রাতে হেলেনা আক্তারের বাড়িতে চুরি হয়েছিল। ওই সময় চোরেরা নগদ ৪০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

এসআই সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

বরিশালের ইউপি সদস্যের বাড়িতে আবারও চুরি

আপলোড সময় : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬