ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামের রাউজানে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে মাসুদ রানা বাবু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১টায় রাউজান থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার মাসুদ রানা বাবু রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার আহমেদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল সোয়া ৫টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাছাইয়ের দোকান মোড়ের বটতলা এলাকায় তল্লাশি চালানো হয়। রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথহাট থেকে ফকিরহাটগামী সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানোর সময় একটি সিএনজি অটোরিকশা থামানো হয়। তল্লাশির সময় মাসুদ রানা বাবুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং অটোরিকশাটি জব্দ করা হয়।

এ ঘটনায় রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুন নাঈম রাজন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। মামলায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার যুবককে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

রাউজানে চেকপোস্টে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৩:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬