ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী এলএনজি এবং সার আমদানির উদ্যোগ গ্রহণের বিষয়টি জানানো হয়। উভয় পক্ষই এই উদ্যোগকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়ার প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। তিনি দু’দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। তিনি বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়ে আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করা হয়। উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ০৩:১২:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬