ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামান রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন: পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২১৯ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

এর আগে মেজর (অব.) আখতারুজ্জামানকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ, অন্যদিকে তার আইনজীবীরা জামিন চেয়েছেন।

পুলিশের আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেন, এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আখতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মামলার তদন্ত ও তথ্য যাচাই-বাছাই চলমান থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটি করা হয় বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। মামলায় দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

আখতারুজ্জামান রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন: পুলিশ

আপলোড সময় : ০৫:৫৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬