বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি করেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর পূর্বে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন দাম কার্যকর হওয়ার ফলে গ্রাহকদের জন্য এলপিজির খরচ বৃদ্ধি পাবে।
অনলাইন ডেক্স 





















