ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোহাগ হত্যা মামলায় প্রধান আসামির জামিন, নিহতের ছেলের প্রশ্ন আইন নিয়ে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলার প্রধান আসামি মাহমুদ হাসান মহিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান জুবায়েরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। ৬ মাসের জামিন দেওয়ার পাশাপাশি মহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

এদিকে, নিহত সোহাগের ছেলে সোহান এ জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন। রোববার (০৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মহিন মাস্টারমাইন্ড তাকে কীভাবে জামিন দেওয়া হলো, এটা আমি আইনের কাছে প্রশ্ন রাখলাম।" তিনি আরও বলেন, "টাকা খেয়ে সবাইকে জামিন দিয়ে দিক, আর আমাদের সেফ কাস্টডিতে রাখুক।"

সোহাগের ১১ বছর বয়সী ছেলে সোহান অভিযোগ করেন, মামলার দুই নম্বর আসামি টিটুকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি জানান, "১ বছর ৩ মাস হয়ে গেছে তাকে এখনো ধরা হচ্ছে না।"

এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে, এ জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। মামলাটি বর্তমানে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

সোহাগ হত্যা মামলায় প্রধান আসামির জামিন, নিহতের ছেলের প্রশ্ন আইন নিয়ে

আপলোড সময় : ০৪:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬