ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সভায় এ তথ্য জানান। সভায় ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুবিধা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী ক্রীড়াবিদদের নাগরিক ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। রেলপথ, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যেন আশা নিয়ে খেলতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

এখন পর্যন্ত ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়া হয়েছে এবং তাদের ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেয়ার পরিকল্পনা রয়েছে। শিগগিরই আরও ৯৫ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় সংযুক্ত করা হবে।

ক্রীড়াবিদদের পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর মূল্যায়ন করা হবে। ফলে এই সময়ের মধ্যে কেউ তালিকা থেকে বাদ পড়তে পারেন এবং নতুন ক্রীড়াবিদদেরও অন্তর্ভুক্ত করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রস্তুতির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়ন

আপলোড সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬