ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের গড় আয়ু পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বেশি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

বাংলাদেশিরা পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বেশি দিন বাঁচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শুমারিতে ২০২৩ সালে বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর, যা পাকিস্তানি এবং ভারতীয়দের গড় আয়ুর চেয়ে বেশি। পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর এবং ভারতীয়দের ৭১ বছর।

যুক্তরাষ্ট্র ও কানাডার মানুষের গড় আয়ু বাংলাদেশিদের তুলনায় আরও বেশি। এই দুটি দেশের গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং ৮১ দশমিক ৪ বছর। তবে, গড় আয়ু বেশি হওয়া মানেই সুস্থ জীবনযাপন নয়, কারণ সুস্থভাবে বেঁচে থাকার হার গড় আয়ুর তুলনায় কম।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা গত শুক্রবার (২ অক্টোবর) নতুন তথ্যটি প্রকাশ করেছে। ২০২৩ সালে বৈশ্বিক গড় আয়ু ৭৩ দশমিক ৩ বছর, যা ২০১৯ সালের ৭৩ দশমিক ৪ বছরের কাছাকাছি। করোনার কারণে ২০২১ সালে গড় আয়ু ৭১ দশমিক ৫ বছরে নেমে গিয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক বলেন, “জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

বাংলাদেশিদের গড় আয়ু পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বেশি

আপলোড সময় : ১২:২০:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬