ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলার ঘটনায় ভারতীয় পাইলটের সাহসিকতা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে হামলার ঘটনায় ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের সাহসিকতার নতুন তথ্য প্রকাশিত হয়েছে। ৪ অক্টোবর আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় মাচ্ছার ককপিটের দরজা খুলে দেন, যা বিমানটিকে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করে।

ঘটনাটি ঘটে গত বুধবার ফ্লাইট ১০৭৩-এ, যা দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। হামাম আল-হামামি নামের ওমানি কো-পাইলট মাচ্ছারের ওপর হামলা করে বিমানটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন। মাচ্ছার জানান, হামলার আগে হামামি তাকে জানান যে তিনি নামাজ পড়তে চান। কিছুক্ষণ পরই হামামি তার মাথায় আঘাত করেন।

মাচ্ছার জানান, হামলার সময় তিনি বুঝতে পারেন যে, বিমানটি নিচের দিকে নামছে। তিনি শেষ চেষ্টা করে ককপিটের দরজা খুলে দেন, এরপর কয়েকজন যাত্রী হামামিকে আটক করেন। যাত্রী ইয়ানিভ হায়ুন বলেন, তিনি ককপিটে ঢুকে হামামিকে নিয়ন্ত্রণযন্ত্রের ওপর ঝুঁকে থাকতে দেখেন এবং তাকে সরিয়ে দেন।

হামামির অতীত নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তাকে উগ্রবাদে জড়িয়ে পড়ার আশঙ্কায় ওমানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ওমান এয়ার থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে এই তথ্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ছিল না।

এদিকে, এই ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ বিদেশি এয়ারলাইনগুলোর মাধ্যমে দেশটিতে যাতায়াতকারী পাইলটদের নিরাপত্তা যাচাই নতুন করে খতিয়ে দেখছে। কিছু নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনাটিকে ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন পেলেন প্রধানমন্ত্রী থেকে সম্মাননা

ফ্লাইদুবাইয়ের বিমানে হামলার ঘটনায় ভারতীয় পাইলটের সাহসিকতা

আপলোড সময় : ১২:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬