ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

ফরিদপুরের ভাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার রাতে উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের অফিসে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান এবং আলিয়ুজ্জামান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে আওয়ামী পন্থী সংগঠনের মিছিল-সমাবেশ এবং শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে।

পরবর্তীতে বিএনপি নেতা কাইয়ুম মোল্লা বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ এড়াতে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিএনপিতে যোগদানের হিড়িক লক্ষ্য করা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: কিশোরের জামিন নামঞ্জুর

ফরিদপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

আপলোড সময় : ১২:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬