ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৯ Time View

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার খেলতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের শেষ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ ক্লান্ত হয়ে পড়েন এবং হাঁটু গেড়ে বসার সময় মাঠে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন।

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

জানা গেছে, আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন এবং তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা

খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যু

আপলোড সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬