ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, জামায়াত দেশের ক্ষতি করছে। তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন।

জিলানী বলেন, ‘শেখ হাসিনা দিল্লিতে বসে যেভাবে কথা বলে জামায়াতও একই ভাষায় কথা বলে।’ তিনি অভিযোগ করেন যে, জামায়াত লংমার্চের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জামায়াতের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। বিরোধীদল সংসদে এক কথা বললেও বাইরে এসে ভিন্ন কথা বলে।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম পলসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

জিলানী বলেন, ‘যেকোনও ষড়যন্ত্রকে অতীতে যেভাবে রাজপথে মোকাবেলা করেছি, বর্তমানেও পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকে রাজপথে মোকাবেলা করে নস্যাৎ করা হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

আপলোড সময় : ০১:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬