ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল ও মাপজোককে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঈদগাহ মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে প্রায় ৩০ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি দখল নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ লাঠি ও হাসুয়া দিয়ে একে অপরের ওপর হামলা চালায়, ফলে বেশ কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী

নাটোরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩০

আপলোড সময় : ০৩:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬