ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ সামগ্রী বিতরণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৫ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী মাস থেকে দেশে ব্যাপক হারে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্বাভাবিক প্রসবের জন্য নতুন নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে এবং দালালের খপ্পরে পড়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

মন্ত্রী জানান, আগামী শনিবার থেকে পুনরায় হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি শিশুদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান।

সরকারের জ্বালানি সংকট নিরসনের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনসহ বিভিন্ন সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম চলছে। তিনি বলেন, সরকার বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। তিনি এর আগে সকালে কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং ‘কেবিজি’র সদস্য গ্রেপ্তার

আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ সামগ্রী বিতরণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ১২:৪৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬