ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৪ জন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে মেঘনা নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়েসা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে এবং ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ চারজন এখনও নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ চার সদস্য হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। নিহত নারী ও নিখোঁজরা কুমিল্লার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হাড়িয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

এসময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে ৯ জনকে জীবিত ও রায়েসাকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ‘আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে। তিনি মারা গেছেন।’

সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী জানিয়েছেন, আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। তবে তারা খবর পান বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে নদীতে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

জামায়াতের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এস এম জিলানীর

মেঘনায় ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ৪ জন

আপলোড সময় : ১০:২০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬