ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪৮ Time View

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কাপনা নদীর বাঁধ নির্মাণের সময় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ বাঁধ নির্মাণ করতে গেলে অন্যপক্ষ বাধা দেয়, যার ফলে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫) এবং মুজিবুর রহমান (৫০) রয়েছেন।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং থানায় অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

সুনামগঞ্জে নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

আপলোড সময় : ০৮:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬