ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে — পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, বাড়ির মালিকরা যদি এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ান, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং শ্রমিকদের বেতন অবশ্যই বাড়বে।

মীর শাহে আলম বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। তিনি জানান, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়ির মালিকেরা যদি ভাড়া বাড়ান, তাহলে শ্রমিকদের প্রশাসনকে বিষয়টি জানানোর আহ্বান জানান। সরকার প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রতিমন্ত্রী গোপালগঞ্জে থানা ও প্রশাসনিক বিভিন্ন স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সরকার গুমের রাজনীতি করে না এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

মীর শাহে আলম বলেন, পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় কেউ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলে তাঁদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

থামার নাম নেই

শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

আপলোড সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬