ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: হুইপ দুলু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০৩ Time View

দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী — জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অনুসারী রাতের আঁধারে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছে। তারা পেট্রলবোমা নিক্ষেপ এবং থেমে থাকা যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবের সময় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, নির্বিচারে হত্যাকাণ্ড, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনা মানুষ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাশের দেশে নিরাপদে অবস্থান করে দেশের সাধারণ নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। অগ্নিসন্ত্রাসে উৎসাহ দিয়ে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন বিপন্ন করছেন। দেশের সম্পদ পুড়িয়ে বাংলাদেশকে অকার্যকর প্রমাণের চেষ্টা চলছে।

হুইপ দুলু বলেন, আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ড সম্পর্কে দেশের মানুষ সচেতন রয়েছে। এ দেশে দলটিকে আর কখনো মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য দেন নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।

এর আগে নাটোর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড় সীমান্তে ৬৪০০ পিস নেশা জাতীয় ট্যাবলেটসহ আটক ২

দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: হুইপ দুলু

আপলোড সময় : ০৯:১৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬