ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি — কেরালার মালাপ্পুরমে ১৭ বছর বয়সী এক কিশোরী পারদযুক্ত ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পর কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। একই ধরনের ক্রিম ব্যবহারের ফলে অসুস্থ হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন গায়ক সালিম কোডাথুর। তিনি জানান, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

কেরালাম সরকার কিশোরীর অসুস্থতার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ ধরনের প্রসাধনসামগ্রীর বিক্রি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী কে মুরালিধরন বলেন, কিশোরী অনলাইন বাজার থেকে ক্রিমটি কিনেছিলেন এবং সবাইকে এ ধরনের পণ্য ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন।

মালাপ্পুরমের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর শরীরে ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামের কিডনি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে কিডনির ক্ষুদ্র ছাঁকনি ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে এটি কিডনি বিকল হওয়ার কারণ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সালিম কোডাথুর জানান, তিনি এক বন্ধুর পরামর্শে ফেয়ারনেস ক্রিম ব্যবহার শুরু করেন। প্রথম মাসে ত্বকের রং উজ্জ্বল হয়ে উঠলেও পরে শারীরিক সমস্যা দেখা দেয়। প্রথমে মূত্রনালির সংক্রমণ মনে করা হলেও পরীক্ষায় শরীরে অতিরিক্ত প্রোটিনের ক্ষরণ এবং ক্রিমে উচ্চমাত্রার পারদের উপস্থিতি ধরা পড়ে।

হাসপাতাল সূত্র জানায়, কিশোরীর শরীরে ফোলাভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষায় তার রক্তে অস্বাভাবিক মাত্রায় পারদ পাওয়া যায়। জানা যায়, তিনি প্রায় এক বছর ধরে অনলাইন বাজার থেকে ক্রিমটি ব্যবহার করছিলেন।

ভারতের ২০২০ সালের কসমেটিকস বিধিমালা অনুযায়ী, প্রসাধনসামগ্রীতে অনিচ্ছাকৃতভাবে পারদের উপস্থিতি প্রতি মিলিয়নে এক অংশ বা ১ পিপিএমের বেশি হওয়া যাবে না। কিন্তু কিশোরীর ব্যবহৃত ক্রিমে পারদের পরিমাণ পাওয়া গেছে ১ দশমিক ২৫ শতাংশ, অর্থাৎ ১২ হাজার ৫০০ পিপিএম।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এবং মিনামাটা কনভেনশন অন মার্কারি প্রসাধনসামগ্রীতে পারদের সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম নির্ধারণ করেছে। ২০১৮ সালে ভারতও এই আন্তর্জাতিক চুক্তিতে যুক্ত হয়। তবে অনলাইন বাজারে এ ধরনের পণ্য বিক্রি অব্যাহত রয়েছে, যা উদ্বেগের বিষয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

ত্বক ফর্সাকারী ক্রিমে কিডনি রোগে, তদন্তের নির্দেশ

আপলোড সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬