ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভ্যাকসিনের টাকা আত্মসাতের তদন্তে কমিটি গঠন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৪ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের ভ্যাকসিন অ্যান্টিভেনম কেনার টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ আগস্ট দৈনিক ইত্তেফাকের অনলাইনে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত চিঠিতে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্বে আছেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম ফয়সাল।

অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বদলির ৬ মাস পর লক্ষ্মীপুরের কমলনগর সোনালী ব্যাংক শাখা থেকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাকাউন্টে ১ লাখ ৮৩ হাজার টাকা জমা দেন। এ বিষয়টি গত ৩ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের অনলাইনে প্রকাশিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, সাপে কাটা রোগীদের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা আত্মসাতের ঘটনা নেক্কারজনক। তিনি বলেন, দুর্নীতিগ্রস্থ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিবছর এই উপজেলায় সাপে কাটা ২ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে সাপে কাটা রোগীদের ভ্যাকসিনের সরকারি বরাদ্দ খুবই সামান্য।

তদন্ত কমিটির সভাপতি ডা. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্তাধীন হওয়ায় তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজন কুমার দাশ বলেন, ঘটনাটি বিব্রতকর হলেও এখন আর কিছু বলার নেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বিক্ষোভ; ইরান সংঘাতের প্রভাব

চাঁদপুরে ভ্যাকসিনের টাকা আত্মসাতের তদন্তে কমিটি গঠন

আপলোড সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬