ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যা সমাধানে দুঃখ প্রকাশ ওজোপাডিকোর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১১ Time View

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জানিয়েছে, তাদের প্রি-পেইড মিটার রিচার্জের সমস্যা সমাধান হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড ব্যবস্থা পুনরুদ্ধার করা হয়, ফলে মিটার রিচার্জ সংক্রান্ত সব সীমাবদ্ধতা দূর হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ওজোপাডিকোর সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওজোপাডিকোর প্রি-পেইড ডেটাবেজ সার্ভারের সঙ্গে অ্যাপ্লিকেশন সার্ভারের লজিক্যাল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে বিভিন্ন অঞ্চলের গ্রাহকরা প্রি-পেইড মিটারে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়েন।

পরে কারিগরি বিশেষজ্ঞ দল দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যাটি শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেয়। মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে প্রি-পেইড ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে যারা সমস্যার সময়ে ভেন্ডিং বা রিচার্জ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা এবং তাদের আন্তরিক সহযোগিতা পাওয়াকে ওজোপাডিকোর অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যা সমাধানে দুঃখ প্রকাশ ওজোপাডিকোর

আপলোড সময় : ০২:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬