ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর নতুন অনার বোর্ডে স্থান পেলেন রাশেদ খান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ সেশন থেকে ২০২৫-২৬ সেশন পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) এবং সাধারণ সম্পাদকদের নাম সম্বলিত একটি নতুন অনার বোর্ড স্থাপন করা হয়। তবে সেখানে শুরুতে সব সাবেক নেতার নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি। রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ২০১৯ সালের ডাকসু নির্বাচন ও তার ফলাফল নিয়ে চলা বিতর্কে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন এবং মো. রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে জ্বালানি সংকটে বিক্ষোভ; ইরান সংঘাতের প্রভাব

ডাকসুর নতুন অনার বোর্ডে স্থান পেলেন রাশেদ খান

আপলোড সময় : ১০:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬