ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আওয়ামী লীগের মিছিলের পর ডিসি ও ওসির প্রত্যাহার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০৬ Time View

গুলশানে আওয়ামী লীগের মিছিলের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এদিকে, একই দিনে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে। তার প্রত্যাহার আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করে এবং পাঁচটি ককটেল উদ্ধার করে। বর্তমানে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৭৫ জনকে গ্রেফতার করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিট কারখানার উৎপাদন ব্যাহত

গুলশানে আওয়ামী লীগের মিছিলের পর ডিসি ও ওসির প্রত্যাহার

আপলোড সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬